1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 7:09 am
Title :
ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, কেজিতে ৫–৬ টাকা লোকসানে কৃষক-ব্যবসায়ীরা চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন কালিয়াকৈর পৌর এলাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন

মোঃ আমিনুল ইসলাম
  • Update Time : Sunday, October 11, 2026
  • 13 Time View

মো. আমিনুল ইসলাম (চঞ্চল), চুয়াডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। সরকারি কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সদর, হাউলি, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নেতৃত্বে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের কোণে অবস্থিত শহীদ মিনার ও এর আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, হিসাব সহকারী সাব্বির আহমেদ, ১ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য শাহনাজ খাতুন ও রুপালী খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা।

এদিকে, উপজেলার হাউলি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে এবং নাটুদহ ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন ও উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এসব অভিযানে গ্রাম পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলোতে নজর দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, “সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে প্রতি শনিবার ‘ক্লিন ডে’ পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার সব ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে যথাযথভাবে এ নির্দেশনা পালন করতে হবে। কেউ এ কর্মসূচি পালনে অবহেলা করলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।”

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com