1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 7:07 am
Title :
ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, কেজিতে ৫–৬ টাকা লোকসানে কৃষক-ব্যবসায়ীরা চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন কালিয়াকৈর পৌর এলাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী

মোঃ খায়রুল ইসলাম
  • Update Time : Sunday, October 11, 2026
  • 11 Time View

 

মোঃ খাইরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে জাকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। ৪ দিন ব্যাপী এই জাতীয় ক্যাম্পে দেশের ৬৪ জেলা থেকে হাজারো গাইড ও গার্লস ইন স্কাউট অংশগ্রহণ করে।

গতকাল রাত ৮ টায় ক্যাম্পের মূল মঞ্চে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, জাতীয় কমিশনার ও অঞ্চল প্রধান, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েনের সভাপতি কাজী জেবুন্নেছা বেগম।

এছাড়াও কালিয়াকৈর উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গাইড লিডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের অভিভাবক মোঃ মজিবুর রহমান এমপি বলেন, ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬ আমার নির্বাচনী এলাকা গাজীপুর-১ কালিয়াকৈরে অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমার কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি ও বাসন মেট্রো এলাকাবাসীর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই।

তোমরা যারা সারা বাংলাদেশ থেকে এসেছো, তোমরাই আগামী দিনের মা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও দেশের নেতৃত্ব দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আজকের এই গাইডরাই। গাইড আন্দোলন শুধু তাঁবু টানানো নয়, গাইড আন্দোলন হলো মানুষ গড়ার আন্দোলন। এখান থেকে তোমরা শিখবে সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানব সেবা। আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনী এলাকার প্রতিটি স্কুল-কলেজে গাইড ও স্কাউটের কার্যক্রম আরও জোরদার করা হবে, প্রয়োজনে সকল সহযোগিতা করা হবে। তোমরা মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংকে না বলবে।

গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, গার্ল গাইডস একটি আন্তর্জাতিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে কিশোরীরা আত্মনির্ভরশীল হয়। আমি গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্যাম্পের সফল আয়োজনের জন্য বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে আমার আহ্বান থাকবে- তোমরা নিজেরা বাল্যবিবাহের শিকার হবে না, তোমাদের বান্ধবীদেরও বাল্যবিবাহ থেকে রক্ষা করবে। তোমরা যেখানেই বাল্যবিবাহ দেখবে, ১০৯ বা ৯৯৯ এ কল দেবে। মাদক মুক্ত গাজীপুর গড়তে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জেলা প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে।

এবারের ক্যাম্পের প্রতিপাদ্য ছিল-সবুজ পৃথিবী, সুস্থ জীবন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃতি গাইডদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com