মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৮০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৫৭ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানি পণ্য জব্দ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply