1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 12:31 pm
Title :
শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ এমপি হলে বরাদ্দের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা নওগাঁয় চেয়ারম্যান প্রার্থী নান্নুর উঠান বৈঠকে জনসমাগম গোপালগঞ্জে মাহবুব আলী খানের জানাজায় মানুষের ঢল সুনামগঞ্জের পুলিশ সুপারকে মহালয়া পরিষদের সম্মাননা লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন নড়াইলে প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, গ্রেপ্তার ১ দোয়ারাবাজারে বিদ্যুৎহীন নূরানী মাদ্রাসা, দুর্ভোগে ৯০ শিক্ষার্থী

গোপালগঞ্জে মাহবুব আলী খানের জানাজায় মানুষের ঢল

ডাঃ মোঃ শাহীন মিয়া
  • Update Time : Sunday, October 11, 2026
  • 11 Time View

নিজস্ব প্রতিবেদক: ডাঃ মোঃ শাহীন মিয়া

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জের গেটপাড়াস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাহবুব আলী খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১২ মিনিটে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানাজায় অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অনেকে এই প্রবীণ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, বিএনপি নেতা সোহেল কমিশনার এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতিতে মামলা এবং গ্রেপ্তার-আতঙ্কের কারণে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী জানাজায় সরাসরি অংশ নিতে পারেননি। তবে তাঁরা দূর থেকেই প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেছেন বলে জানা গেছে।

মাহবুব আলী খানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com