1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 12:31 pm
Title :
শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ এমপি হলে বরাদ্দের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা নওগাঁয় চেয়ারম্যান প্রার্থী নান্নুর উঠান বৈঠকে জনসমাগম গোপালগঞ্জে মাহবুব আলী খানের জানাজায় মানুষের ঢল সুনামগঞ্জের পুলিশ সুপারকে মহালয়া পরিষদের সম্মাননা লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন নড়াইলে প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, গ্রেপ্তার ১ দোয়ারাবাজারে বিদ্যুৎহীন নূরানী মাদ্রাসা, দুর্ভোগে ৯০ শিক্ষার্থী

নওগাঁয় চেয়ারম্যান প্রার্থী নান্নুর উঠান বৈঠকে জনসমাগম

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
  • Update Time : Sunday, October 11, 2026
  • 11 Time View

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল, বিশেষ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ওলিপুর গ্রামে আয়োজিত এ বৈঠকে এক হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

মো. ইয়াছিন আলী নান্নু তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এর আগে তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ইয়াছিন আলী নান্নু বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে তিলকপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসাধারণের সমস্যা সমাধানে কাজ করবেন। রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার উদ্যোগ নেবেন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা গ্রহণে হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইয়াছিন আলী নান্নু বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করছেন তিনি। ভবিষ্যতেও এলাকাবাসীর প্রত্যাশা, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু জাকারিয়া তিতু, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের কিবরিয়া সুমন এবং নওগাঁ জেলা প্রচার দলের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক মাহমুদ নিহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে এলাকাবাসী রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com