1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 8:35 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীর বিশেষ স্বীকৃতি, প্রবাসীদের মাঝে আনন্দ

আন্তজার্তিক নিউজ ড্রেক
  • Update Time : Saturday, October 24, 2026
  • 13 Time View

আন্তর্জাতিক নিউজ ডেক্স

 

যুক্তরাষ্ট্রের মার্কিন কংগ্রেসে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাহী চৌধুরী। নিউইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদের আনুষ্ঠানিক নথি ‘কংগ্রেশনাল রেকর্ড’-এ তাঁর অবদান তুলে ধরে এ স্বীকৃতি প্রদান করেন।

কংগ্রেসম্যান টিমোথি এম. কেনেডি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাহী চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাফেলো শহর ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে জনসেবা, স্থানীয় ব্যবসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এসব কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

২০২৩ সালে সাহী চৌধুরী ‘Buffalo Business First’-এর মর্যাদাপূর্ণ ‘30 Under 30’ তালিকায় স্থান অর্জন করেন। এ ছাড়া তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অঙ্গরাজ্য, নগর কর্তৃপক্ষ ও সংগঠনের পক্ষ থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমানে সাহী চৌধুরী পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে বসবাস করছেন। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট শহরে।

মার্কিন কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক নথিতে তাঁর অবদান স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশি কমিউনিটির অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, সাহী চৌধুরীর এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।

জনসেবা, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের মাধ্যমে সাহী চৌধুরীর এই স্বীকৃতি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন প্রজন্মকে সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com