1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 8:34 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল

মোঃ কামরুল ইসলাম কাজল
  • Update Time : Saturday, October 24, 2026
  • 1 Time View

মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নদ-নদীর জীববৈচিত্র্য রক্ষায় দুধকুমার নদে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল এবং মাছ শিকারে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধের লক্ষ্যে রাতের আঁধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে নদী থেকে ক্ষতিকর চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া ব্যাটারি ও আইপিএসচালিত বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জামও ধ্বংস করা হয়েছে।

নদের চর ও সরু গতিপথের সুযোগে জেলেরা অভিযান সম্পর্কে আগেই টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদ-নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com