দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মো. আমিনুল ইসলাম (চঞ্চল)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মো. তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আজাদ বুখারী। তিনি নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখিত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে উপস্থিত হলে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
আটকের পর তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply