
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা গোলাম।
আজ শনিবার (২৪ অক্টোবর) রাতে কাশাদহে বলরাম বিশ্বাসের আঙিনায় আয়োজিত অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানে ভক্তবৃন্দ ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কার্যকরী সদস্য মৃদুল সরকার, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমনরুম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম, মতিয়ার সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অষ্টকালীন লীলাকীর্তনে বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply