1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 8:35 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও

রহমত আরিফ
  • Update Time : Saturday, October 24, 2026
  • 4 Time View

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

নির্বাচনে কারচুপি বা ভোট ইঞ্জিনিয়ারিং হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোটকেন্দ্রে অনিয়ম হলে সংশ্লিষ্টদের আটকে রেখে দলকে খবর দেওয়ার আহ্বান জানান। একই সভায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সিল মারতে সহায়তা করলে তাঁকে আটকে রেখে জামায়াতে ইসলামীকে খবর দিতে হবে। এ সময় ভোটকেন্দ্রে অনিয়ম প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, শুধু ভোট দিলেই হবে না, প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

জনসভায় বক্তারা দলটির আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য উল্লেখ করে বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এ ছাড়া সরকারের বিরুদ্ধে পতন আন্দোলন ঠাকুরগাঁও থেকেই শুরু করার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন বক্তারা।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে অনিয়ম প্রতিরোধের বিষয়ে জনসভায় এসব বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com