1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 8:36 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫

মোঃ আবদুল্লাহ
  • Update Time : Saturday, October 24, 2026
  • 3 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের রানীর বাংলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com