
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম শারীরিক অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে অতি দ্রুত সুস্থতা কামনা করেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক জননেতা মাইনুল আলম খান কনক।
আজ ২৫ অক্টোবর রবিবার সকালে এক তাৎক্ষণিক বার্তায় জননেতা মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে বলেন- বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম নাগরপুর উপজেলা বিএনপির অভিভাবক, নিবেদিত প্রাণ, ত্যাগী ও নির্যাতিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
তাঁর দ্রুত সুস্থতা দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা ও একান্ত কাম্য।
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
সেই সাথে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবার রাজনৈতিক মাঠে এসে মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে দান করেন, আমিন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply