
এইচ এম রাহুল,ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনাগামী লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লং মার্চে জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানানো হয়।
রবিবার বিকেলে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসাইন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি-চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধ।
সমাবেশ থেকে ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply