1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 2:00 pm
Title :
নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা আদিল গ্রেফতার

আমিনুল ইসলাম চঞ্চল
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 5 Time View

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মো. আমিনুল ইসলাম (চঞ্চল)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. আদিল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

গ্রেফতার আদিল উপজেলার জয়রামপুর গ্রামের বারুইপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোরে নিজ গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদিলকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ্ উদ্দিন জানান, থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি চোরাকারবারি, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই, ডাকাতি এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com