1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 26, 2026, 4:23 pm
Title :
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু কুরআন উৎসব ২০২৬ – দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে জাকির হোসেন, নিজ অর্থায়নে বিতরণ করলেন নগদ অর্থ

মাহবুবুর রহমান মেজর
  • Update Time : Thursday, October 22, 2026
  • 77 Time View

মাহবুব হোসেন মেজর, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন। এ সময় তিনি নিজের অর্থায়নে বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

স্থানীয়ভাবে মেহনতি মানুষ ও অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত জাকির হোসেন শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পর্যায়ে ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।

দুর্গাপূজার দশমী ও বিজয়া দশমীর দিনেও তিনি উৎসবস্থলে উপস্থিত ছিলেন। তাঁর এ উদ্যোগে পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জাকির হোসেনের এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তথ্য ও ভিডিও চিত্রে: মাহবুব হোসেন মেজর, হিলি, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com