1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 27, 2026, 5:16 pm
Title :
চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ইউএনওর রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 3 Time View

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব ও ফানুস উত্তোলন অনুষ্ঠান পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল বড়ুয়াপাড়ায় কধুরখীল জ্ঞানোদয় বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক কবি, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ থেরো, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সুজন বড়ুয়া, সেফু বড়ুয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের তাৎপর্য শান্তি, সংযম, সম্প্রীতি ও মৈত্রীর বার্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উৎসব উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অশুভের বিনাশ এবং শুভ ও মৈত্রীর আলো সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানানো হয়।

সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকুক—এ প্রত্যাশায় সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানায় সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com