নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় তালের মতো উপকারী গাছ বেশি করে রোপণ করতে হবে। পাশাপাশি রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।
তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাছেদ, পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম বিএসসি, পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক।
এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply