1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 2:50 pm
Title :
নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 2 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং (কুমিল্লা): ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় বুড়িচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোডশো-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালীউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জরুল হক, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন মোল্লা, বুড়িচং উপজেলা সিএনজি সমবায় সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ, সিএনজি ও অটোরিকশা ফেডারেশনের সভাপতি মোঃ জামাল হোসেন, পিকআপ ফেডারেশনের সভাপতি মোঃ আল আমিন, সিএনজি শ্রমিক ইউসুফ ও মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা।

রোডশোতে সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, শ্রমিক, যাত্রী ও সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা, অদক্ষ চালক দিয়ে যানবাহন না চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে পরিবহন মালিক, চালক, শ্রমিক, যাত্রী এবং সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে বুড়িচং উপজেলায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com