1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 7:52 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

বদরগঞ্জে কাবাডি টুর্নামেন্টে সম্মানিত শ্রমজীবীরা

মোঃ বুলবুল ইসলাম
  • Update Time : Thursday, October 22, 2026
  • 23 Time View

মোঃ বুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টার

রংপুরের বদরগঞ্জে মাদক ও বাল্যবিবাহবিরোধী কাবাডি টুর্নামেন্টে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে সম্মাননা পেয়েছেন ভ্যানচালক, মুচি, ঝালমুড়ি বিক্রেতাসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে পেশা নয়, মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বদরগঞ্জ উপজেলার মানসিংহাপুর অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দিন-রাতব্যাপী (ডে-নাইট) কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাঠজুড়ে ছিল মাদক ও বাল্যবিবাহবিরোধী নানা ব্যানার-ফেস্টুন।

ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভ্যানচালক মো. সিদ্দিক আলী। বিশেষ অতিথি ছিলেন জুতা সেলাইয়ের কারিগর বুদারু রায়। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া মসজিদের স্বেচ্ছাসেবী খাদেম এজাবুল মুন্সী, পরিচ্ছন্নতাকর্মী শংকর রায়, হাটপাহারাদার মোকাদ্দেস আলী ও দিনমজুর কাশেম আলী।

আয়োজকদের একজন মোরশেদুল ইসলাম বলেন, তাঁদের মূল উদ্দেশ্য মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করা। মানুষের প্রকৃত পরিচয় তাঁর পেশায় নয়, বরং মানুষ হিসেবে তাঁর মর্যাদায়। তাই শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষকে সম্মানিত করার মাধ্যমে তাঁরা সমাজে সাম্য ও মানবিক মর্যাদার বার্তা দিতে চান।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক সিরাজ মন্ডল বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে তাঁদের এ প্রচেষ্টা দীর্ঘদিনের। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজকে মাদকমুক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com