1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 25, 2026, 7:52 am
Title :
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. ছালাম এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান,ধ্বংস অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর বিচার দাবি ঠাকুরগাঁওয়ে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি, কারচুপি হলে ইসি ঘেরাও বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৫ মা-বাবার আশ্রয়হীন ৭ বছরের সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক নির্বাচিত হলে ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেব: আরফান ভূঁইয়া

নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Thursday, October 22, 2026
  • 30 Time View

নিজস্ব প্রতিবেদক এম এইচ আর হাবিব ভান্ডারী

নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নরসিংদী কল্যাণ সমিতির সভাপতি মরহুম রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে তাঁর নিজ বাসভবনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া দুলালপুর বিলচিনাদী এতিমখানার শিশুরা কোরআন খতম ও মরহুমের কবর জিয়ারত করে। পরে এতিমখানার শিশুদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, মরহুম রমিজ উদ্দিন ফকির ছিলেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপনের পিতা। তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন। জীবদ্দশায় তিনি সব সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। অনেক সময় নীরবে-নিভৃতে অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতেন।

ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চেম্বার অঙ্গনে একজন সফল সংগঠক ও দক্ষ নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com