1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 3:43 pm
Title :
ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন একই পরিবারে ৩ সারের ডিলারশিপ, উখিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড, পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, মাদকসেবনের অভিযোগে পৃথক সাজা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 28 Time View

ফয়সাল রহমান জনি,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ ও পাম্পের পাইপলাইন ভাঙচুরের অভিযোগ উঠেছে আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ (৬৮) নামের এক ব্যক্তি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আশেক রহমান তুন্না ও তনয় রহমানের সঙ্গে অভিযোগকারী আব্দুল লতিফের বসতবাড়ি, পুকুর ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাঁর জমির সীমানা অতিক্রম করে প্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর বসতবাড়িতে এসে গোয়ালঘরসংলগ্ন পাম্পের পাইপলাইন ভেঙে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিলে তাঁকে ধাক্কা দেওয়া, মারমুখী আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর জামাতা বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও প্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এ অবস্থায় সংঘাত এড়াতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com