1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 4:39 pm
Title :
শ্যামনগরে ১২ বছরের মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী সাংবাদিক আব্দুল মতিন ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন একই পরিবারে ৩ সারের ডিলারশিপ, উখিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড, পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, মাদকসেবনের অভিযোগে পৃথক সাজা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 0 Time View

মালিকুজ্জামান কাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত তালিকা পুন: যাচাই-বাছাইয়ে যশোরে নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী তালিকায় বিভিন্ন বিতর্ক ও অসংগতি নিয়ে প্রশ্ন ওঠায় প্রকৃত আহত ও নিহত শনাক্তকরণ এবং তালিকা নির্ভুল নিশ্চিত করতে এই উদ্যোগ।
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস আদেশ অনুযায়ী, জেলা প্রশাসককে সভাপতি করে কমিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন সাজিদুর রহমান সাগর ও সামিউল আলম শিমুল। যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পূর্ববর্তী কমিটির সদস্য মেজবাউর রহমান রামিম ও শোয়েব হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
কমিটিতে জেলা পুলিশ সুপার, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিভিল সার্জন যশোর।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত তালিকা গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট। তাই তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য, ঘটনার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করে প্রকৃত ভুক্তভোগীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
নতুন কমিটি যাচাই-বাছাই কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। সেই সঙ্গে প্রকৃত আহত ও নিহত তথ্যের যথার্থতা নিশ্চিত করে তালিকার বিতর্ক নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com