1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 4:39 pm
Title :
শ্যামনগরে ১২ বছরের মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী সাংবাদিক আব্দুল মতিন ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন একই পরিবারে ৩ সারের ডিলারশিপ, উখিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড, পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, মাদকসেবনের অভিযোগে পৃথক সাজা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 8 Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ইং উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল যেকোনো আকস্মিক অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং জীবন ও সম্পদ রক্ষার নানাবিধ কৌশল প্রদর্শন করে এক বাস্তবমুখী ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে সঠিক প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনতে। তৃণমূল পর্যায়ে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com