1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 14, 2026, 4:53 pm
Title :
কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩৯ নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী।মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুরে মীরনগর ও নঙ্গীনাবাড়িতে গণসংযোগ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নড়াইলে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার সিরাজগঞ্জে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ২৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 18 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জে উপজেলার নির্বাহী অফিসার (ইওনো) এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। এজন্য সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ জরুরি।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com