1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 15, 2026, 5:06 pm
Title :
দামুড়হুদায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও লাভলী ইয়াসমিন দামুড়হুদায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও লাভলী ইয়াসমিন উত্তর বন্দরে ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্রী রক্ত পরিক্ষা ও কোরআন শরিফ বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে ডিসি-এসপি বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে ডিসি-এসপি বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে ডিসি-এসপি নাগরপুরের পানানে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 16 Time View

খ ম জায়েদ হোসেন , ​নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎​স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে আঁধারে সেচ পাম্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নিচে নামায়। পরে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে চম্পট দেয়।
‎
‎​নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার দুটি চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
‎
‎​এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার চুরির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎​এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com