
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে চার বোতল বিদেশি মদ সহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গত ১৪ অক্টোবর (বুধবার) হাকিমপুর থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ (গোসাইপুর) গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার একটি টিম উপজেলার গণেশবাবুর চাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে অজিত কুমার ঘোষকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাঁধে থাকা ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১১ অক্টোবর টুরিস্ট ভিসায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এই ভারতীয় নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত বাংলাদেশে এসে সীমান্তবর্তী এলাকার পাশাপাশি পাশের জেলা জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ায় বিদেশি মদ সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা (এফআইআর নং-৭, তারিখ- ১৪/১০/২০২৬, জিআর নং-২০৫, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)) দায়ের করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply