
আব্দুল্লাহ আল মামুন, যশোর: মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ই অক্ট) বাদ আসর পৌরসভার তাহেরপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে তাহেরপুর ৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। মোঃ মফিজুর রহমান মফিজের আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, আব্দুল হাই,মকবুল ইসলাম,জাহাঙ্গীর বিশ্বাস,খান শফিয়ার,মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ পরিচালনা করেন ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওঃ আহসান কবীর আজিজী।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply