মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বনতাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানসামগ্রীর সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানসামগ্রী জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply