মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জে উপজেলার নির্বাহী অফিসার (ইওনো) এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। এজন্য সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬