উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সোমবার (১৩ অক্টোবর) নড়াইল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তাবিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। আসন্ন দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে যাতে সবাই নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে জেলা পুলিশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এস এম শরিফুল আলম, পিভিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান; সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার।
এ ছাড়া নড়াইল জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ওসি ডিবি, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
উজ্জ্বল রায়
নড়াইল জেলা প্রতিনিধি
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply