1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 4:39 pm
Title :
শ্যামনগরে ১২ বছরের মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী সাংবাদিক আব্দুল মতিন ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন একই পরিবারে ৩ সারের ডিলারশিপ, উখিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড, পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, মাদকসেবনের অভিযোগে পৃথক সাজা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 1 Time View

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, অটোরিকশায় করে ওই তরুণীকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের সেগুন বাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অটোচালক সুজনকে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com