1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 1:46 pm
Title :
যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উখিয়ায় বিজিবির জোড়া অভিযান: ২ লাখ ২০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যের কমিটি গঠন কেরানীগঞ্জে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যের কমিটি গঠন

মোঃ হারুন অর রশিদ
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 21 Time View

সভাপতি আমিন উল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফুর কবির

মোঃ হারুন অর রশিদ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভার কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন এস.এম. হুমায়ুন কবির (দৈনিক মর্নিং গ্লোরি ও গণমুক্তি)। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিন উল্লাহ (দৈনিক বাংলাদেশের আলো), সাধারণ সম্পাদক এস.এম. লুৎফুর কবির (দৈনিক আজকের আওয়াজ) এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু তালেব সিকদার (দৈনিক জনতা)।

সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আলী হায়দার মিয়া (রাজধানী টিভি), আবদু শুক্কুর (দৈনিক দৈনন্দিন), কামরুল হাসান (গোমতীর বার্তা), মোহাম্মদ সিরাজুল ইসলাম আজাদ (দৈনিক দৈনন্দিন), জাবেদুল আনোয়ার (দৈনিক ঢাকা) ও এরশাদ উল্লাহ (এসটিএন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক (দৈনিক ইনকিলাব), সাঈদ তাসলিম বিন ইকবাল তাইম (সময় বাংলা টিভি) ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম (রাজধানী টিভি)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হামিদুল হক মার্শাল (দৈনিক সংগ্রাম) এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাকিম (কক্সবাজার কণ্ঠ)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—অর্থ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীন (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আজকের আওয়াজ), সহ-দপ্তর সম্পাদক আবু আবদুল্লাহ মোহাম্মদ কাউছার (জিপিএন), প্রচার সম্পাদক মোস্তফা রানা (দৈনিক গণসংযোগ), আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক (দৈনিক ঘোষণা), প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম (দৈনিক আজকের কক্সবাজার), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী (এনজিসি মিডিয়া), শিক্ষা ও পাঠাগার সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের বাংলাদেশ), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী (দৈনিক প্রলয়), নারীবিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুনা (দৈনিক নতুন বাংলাদেশ), সহ-নারীবিষয়ক সম্পাদক রোমানা আক্তার রুমি (দৈনিক সময় বায়ান্ন), মানবাধিকারবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক ঘোষণা) এবং প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোবারক হোসেন (আপন কণ্ঠ)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুর রশিদ (একাত্তর টিভি), নুরুল আমিন (দৈনিক আজকের আওয়াজ) ও ফরিদুল আলম বাবুল (দৈনিক ঘোষণা)।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

সংগঠনটির অন্যতম লক্ষ্য সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা বিপদের মুখে পড়লে তাঁর পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সম্মিলিতভাবে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com