1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 1:47 pm
Title :
যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উখিয়ায় বিজিবির জোড়া অভিযান: ২ লাখ ২০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যের কমিটি গঠন কেরানীগঞ্জে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 14 Time View

এসআরবি-১৫-এর বিশেষ অভিযানে ধরা পড়লেন মনির আহমদ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া-কক্সবাজার:

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড়পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় আলী মিয়ার বাড়িতে আত্মগোপনে থাকা মনির আহমদকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com