
মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর মারা গেছেন তার মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া ছেলে সাইফুল সরকার (৫৯) বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে। তার মা তারা বানুর বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাইফুল সরকার মারা যান। পরে দুপুর ১টার দিকে স্বজনরা তার মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যান। এর কিছুক্ষণ পর, সোয়া ১টার দিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তার মা তারা বানুও মারা যান।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply