1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 7, 2026, 11:36 pm
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৮২ পদ শূন্য, বাড়ছে চিকিৎসক-নার্সের ওপর চাপ

নয়ন হোসেন নয়ন
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 2 Time View

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

রোগীর চাপ ক্রমেই বাড়লেও জনবল সংকটে হিমশিম খাচ্ছে ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। হাসপাতালটির ২৫৩টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৭১ জন। ফলে ৮২টি পদই শূন্য রয়েছে। এতে চিকিৎসক, নার্সসহ কর্মরতদের অতিরিক্ত দায়িত্ব পালন করে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির চিকিৎসকের ৮৪টি অনুমোদিত পদের মধ্যে ৪২টি পদই শূন্য। নার্স ও সংশ্লিষ্ট পদে ১০১ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ৯১ জন। তৃতীয় শ্রেণির ৪০টি পদের মধ্যে ২০টি পদ শূন্য রয়েছে। এছাড়া চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে কর্মরত আছেন ১৭ জন।

বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের জনবল সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ২৩৫ শিশু

হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ৪৫টি অনুমোদিত শয্যার বিপরীতে বুধবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত ভর্তি ছিল ২৩৫ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১০৫ শিশু।

অতিরিক্ত রোগীর চাপে শিশু ওয়ার্ডে একটি শয্যায় দুই থেকে তিন শিশুকে একসঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। শয্যার সংকটের কারণে জায়গা না পেয়ে অনেক শিশুকে বারান্দা ও মেঝেতেও রাখতে হচ্ছে। এতে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অল্পসংখ্যক নার্সে সামলাতে হচ্ছে বিপুল রোগীর চাপ

রোগীর স্বজনেরা জানান, রাতের সময় শত শত শিশুর সেবায় অল্পসংখ্যক নার্সকে দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে একজন নার্সকে একই সময়ে অনেক রোগীর দেখভাল করতে হচ্ছে। এতে চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

তারা দ্রুত পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, অনুমোদিত পদের প্রায় এক-তৃতীয়াংশ শূন্য থাকায় চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত ডিউটি পালন করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বিশেষ করে সামনে শীত বাড়লে শিশু রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হলে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসাসেবা দেওয়ার চ্যালেঞ্জ। তাই রোগীর অনুপাতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ করা জরুরি। এতে চিকিৎসক-নার্সদের ওপর অতিরিক্ত চাপ কমার পাশাপাশি রোগীরাও আরও কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com