1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 8, 2026, 12:26 am
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৫ জন গ্রেফতার

মোঃ মহসিন রহমান
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 10 Time View

বগুড়া জেলা প্রতিনিধি: মোস্তফা আল মাসুদ

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচজনকে গাঁজা ও চোলাইমদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শ্রী লাল (৫৬), পিতা: মৃত রাম রতন, সাং: চা বাগান, থানা: আদমদীঘি; মোঃ আরাফাত (২৬), পিতা: মোঃ আলতাব, সাং: রায়নগর, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট; মোঃ রাজু (৫০), পিতা: মোঃ রহমান, সাং: সান্দিরা, থানা: আদমদীঘি; মোঃ ছালাম (৩২), পিতা: মোঃ বাবু মণ্ডল, সাং: কাশিড়া, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট; এবং মোঃ নিজাম উদ্দিন (৫৫), পিতা: মৃত আয়েজ উদ্দিন, সাং: বশিপুর সরদার পাড়া, থানা: আদমদীঘি, জেলা: বগুড়া।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে দুই মাস করে এবং দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে পাঁচজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে জব্দ করা আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com