1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 7, 2026, 10:56 pm
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান

মোঃ আব্দুল বাছির
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 4 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শিশু-কিশোরদের

সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ আব্দুল বাছির

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জেও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিশু-কিশোররা উপভোগ করেন। পরে শিশু অধিকার, শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, হাফেজা ফেরদৌস লিপন, শিশু বক্তা নুজহাত লমীদ নাজা এবং এস এম আবু নাহীমসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি আন্তরিক ও স্নেহশীল। শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে—এমন প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সুন্দর সমাজ গঠনে শিশুদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। এতে উপস্থিত শিশু-কিশোর ও অতিথিরা অনুষ্ঠান উপভোগ করেন।

মোঃ আব্দুল বাছির
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com