1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 8, 2026, 12:03 am
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 10 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রেস্টুরেন্ট পরিচালনার দায়ে দুটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ‘ভর্তা হোটেল’সহ দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুরসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com