1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 3, 2026, 11:30 pm
Title :
কেশবপুরে পরকীয়া সম্পর্কের জেরে জোড়া খুন, গ্রেপ্তার ২ লেদা ক্যাম্পে অবস্থানের ব্যাখ্যা দিতে না পারায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড শিবপুরে মেয়াদহীন ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা বুয়েট শিক্ষার্থী সানজিদার জাতীয় সাফল্য, সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুলিশের সেবা নিতে হয়রানি নয়, নিশ্চিত করতে হবে দ্রুত সমাধান: সিএমপি কমিশনার মো. শওকত আলী তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার বালিয়াডাঙ্গীতে ফ্যামিলি কার্ডের নামে বিকাশ প্রতারণা, পিন হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগ শিবপুরে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

 বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, পুনরায় গার্ড অব অনারের দাবি

রহমত আরিফ
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 2 Time View

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি এবং শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে তাঁকে পুনরায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও জেলা শাখা।

মানববন্ধনে আয়োজকরা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। এ কারণে পিরোজপুর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। আয়োজকদের অভিযোগ, মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিরোধ ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন উপজেলার কমান্ডাররা।

সমাবেশটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম রনি। এ ছাড়া সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযোদ্ধার পরিচয় ও সম্মান নিয়ে বিতর্ক সৃষ্টি করে তাঁর শেষ বিদায়ে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি ও সম্মান রক্ষায় এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয়ভাবে পুনরায় গার্ড অব অনার প্রদান এবং জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে এবং একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com