1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 3, 2026, 11:32 pm
Title :
কেশবপুরে পরকীয়া সম্পর্কের জেরে জোড়া খুন, গ্রেপ্তার ২ লেদা ক্যাম্পে অবস্থানের ব্যাখ্যা দিতে না পারায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড শিবপুরে মেয়াদহীন ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা বুয়েট শিক্ষার্থী সানজিদার জাতীয় সাফল্য, সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুলিশের সেবা নিতে হয়রানি নয়, নিশ্চিত করতে হবে দ্রুত সমাধান: সিএমপি কমিশনার মো. শওকত আলী তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার বালিয়াডাঙ্গীতে ফ্যামিলি কার্ডের নামে বিকাশ প্রতারণা, পিন হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগ শিবপুরে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 5 Time View

বিশেষ প্রতিনিধি: সাদ্দাম হোসেন সাজ্জাদ

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তের অংশ হিসেবে রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবি আলম টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।

এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় দায়ের করা ৭৯ নম্বর চুরি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারা উল্লেখ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবি আলমকে এপিবিএন সদস্যদের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com