বিশেষ প্রতিনিধি : সাদ্দাম হোসেন সাজ্জাদ
কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থানের সন্তোষজনক কারণ দেখাতে না পারায় নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ প্রদান করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪-এর এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করেন। পরে খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা। তবে ২৪ নম্বর লেদা ক্যাম্প এলাকায় অবস্থানের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানায় এপিবিএন।
পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply