
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচনকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) সদ্য বিলুপ্ত নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম সহ কমিটির অন্যান্য সদস্যরা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে অব্যাহতি গ্রহণ করেন। পরবর্তীতে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সমিতির আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিয়াকত হোসেন খান এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন গোলাম মোস্তফা গোলাম।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় গোলাম মোস্তফা গোলাম বলেন-” নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি মনে করি, এটি শুধু একটি পদ নয়, বরং ব্যবসায়ী সমাজের প্রতি একটি দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব।”
নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশা ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply