1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 4, 2026, 12:15 am
Title :
কেশবপুরে পরকীয়া সম্পর্কের জেরে জোড়া খুন, গ্রেপ্তার ২ লেদা ক্যাম্পে অবস্থানের ব্যাখ্যা দিতে না পারায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড শিবপুরে মেয়াদহীন ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা বুয়েট শিক্ষার্থী সানজিদার জাতীয় সাফল্য, সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুলিশের সেবা নিতে হয়রানি নয়, নিশ্চিত করতে হবে দ্রুত সমাধান: সিএমপি কমিশনার মো. শওকত আলী তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার বালিয়াডাঙ্গীতে ফ্যামিলি কার্ডের নামে বিকাশ প্রতারণা, পিন হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগ শিবপুরে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের স্মরণে দোয়া মাহফিল

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Sunday, November 1, 2026
  • 33 Time View

নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলি আক্তার প্রিয়া

সাংবাদিকদের সুস্থতা কামনাসহ বাবা-মায়ের স্মৃতি ও আদর্শ ধরে রাখার আহ্বান জানিয়েছেন।

ঢাকার আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে বিশেষ দোয়া ও প্রার্থনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা এবং তাঁদের পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সন্ধ্যা ৭টায় আশুলিয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC) ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের সভাপতি কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, তাঁর প্রয়াত পিতা মীর আনাম আলী এবং তাঁর প্রিয় সহকর্মী কে. এম. মোহাম্মদ হোসেন রিজভীর বাবা-মা ছিলেন অত্যন্ত সৎ, মানবিক ও আদর্শবান মানুষ। তাঁরা সারাজীবন মানুষের কল্যাণ ও সমাজসেবায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন। তাঁদের মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা ও সমাজসেবার আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাঁরাই সন্তানদের পৃথিবীর আলো দেখান, স্নেহ-মমতায় বড় করেন এবং জীবনের সঠিক পথ দেখান। তাই বাবা-মা জীবিত থাকাকালে তাঁদের সেবা ও যত্ন নেওয়া এবং মৃত্যুর পর তাঁদের জন্য দোয়া করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তাঁদের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা রুহুল আমিন। তিনি বলেন, বাবা-মা নিজেদের জীবনের সব ত্যাগ ও ভালোবাসা দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাঁদের এই আত্মত্যাগ কখনো পূরণ হওয়ার নয়। তাই প্রত্যেকের উচিত বাবা-মায়ের জন্য দোয়া করা, তাঁদের স্মৃতি সংরক্ষণ করা এবং তাঁদের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক দিলওয়ার মীর, এশিয়ান টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল ইসলাম খান লিটন, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ ফরিদ আহমেদ চিশতী, মোহাম্মদ শামীম আহমেদ, বাংলা টেলিভিশনের আলমগীর হোসেন নিরব, প্রিমিয়ার টেলিভিশনের জাকির আহমেদ জীবন, কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, এবিসি নিউজের প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিপন মিয়া, আশুলিয়া সাংবাদিক ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মীর জয়সান হোসেন ত্রিপ্তি, মোশাররফ হোসেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন আবাসন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী, সমাজসেবী কে. এম. নজরুল ইসলাম, জিয়া সাইবার ফোর্সের নেতা আবদুল্লাহ আল মামুন ও কে. এম. আলভীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের আত্মার মাগফিরাত এবং পরকালীন মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রয়াত বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়ও দোয়া করা হয়।

পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সমাপনী মোনাজাত পরিচালনা করেন কুবা মসজিদের খতিব হাফেজ মাওলানা সাদিক হোসেন।

বক্তারা বলেন, বাবা-মায়ের স্মৃতি ও নৈতিক আদর্শ সংরক্ষণ করা প্রত্যেক সন্তানের দায়িত্ব। তাঁদের নামে স্মৃতি সংসদ গঠন এবং নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং পারিবারিক মূল্যবোধ, মানবিকতা, প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত করার একটি মহৎ উদ্যোগ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়। আন্তরিকতা, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও প্রয়াতদের স্মৃতিচারণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com