1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 4, 2026, 12:15 am
Title :
কেশবপুরে পরকীয়া সম্পর্কের জেরে জোড়া খুন, গ্রেপ্তার ২ লেদা ক্যাম্পে অবস্থানের ব্যাখ্যা দিতে না পারায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড শিবপুরে মেয়াদহীন ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা বুয়েট শিক্ষার্থী সানজিদার জাতীয় সাফল্য, সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে পুলিশের সেবা নিতে হয়রানি নয়, নিশ্চিত করতে হবে দ্রুত সমাধান: সিএমপি কমিশনার মো. শওকত আলী তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার বালিয়াডাঙ্গীতে ফ্যামিলি কার্ডের নামে বিকাশ প্রতারণা, পিন হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগ শিবপুরে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ আলোচন ও র‍্যালী

আবু নাঈম রিপন
  • Update Time : Sunday, November 1, 2026
  • 31 Time View

আবু নাঈম রিপন, নরসিংদী থেকে:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং নরসিংদীর উদ্যমী তরুণ-তরুণীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি তরুণদের প্রচলিত চাকরির গণ্ডির বাইরে এসে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা অর্জন ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসন, নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও দেশ গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, সম্ভাবনাময় যুবশক্তির যথাযথ বিকাশ ও অংশগ্রহণের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com