
মোঃ আব্দুল হালিম,নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। সম্মানজনক এ বৃত্তি অর্জনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি, পুলিশ সুপারসহ পুলিশের সব সদস্যের প্রতি তাঁরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষার্থীদের অভিভাবকেরাও বাংলাদেশ পুলিশের এ ধরনের কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সাফল্যে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের, পরিবারের এবং বাংলাদেশ পুলিশের সুনাম ও গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply