
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) এবং রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে শ্যামল রোজারিও অটোরিকশায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন সকালে স্বামীর জন্য নাস্তা নিয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন গৃহবধূ রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, শ্যামলকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয় এবং রোকেয়াকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণ পর তিনি মারা যান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply