1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 12, 2026, 3:52 pm
Title :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুই ছেলে মো: নাহিদুল হক ও মো: নাদিমুল হক বাবার মৃত্যু বার্ষিকী মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত স্ত্রীর লাশ বাড়িতে রেখে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে স্বামীর মৃত্যু

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 0 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) এবং রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে শ্যামল রোজারিও অটোরিকশায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন সকালে স্বামীর জন্য নাস্তা নিয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন গৃহবধূ রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, শ্যামলকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয় এবং রোকেয়াকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com