1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 12, 2026, 3:53 pm
Title :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুই ছেলে মো: নাহিদুল হক ও মো: নাদিমুল হক বাবার মৃত্যু বার্ষিকী মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত স্ত্রীর লাশ বাড়িতে রেখে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে স্বামীর মৃত্যু

মাদারীপুরে অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা

সাব্বির আহম্মেদ
  • Update Time : Monday, October 12, 2026
  • 12 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেছে জেলা পুলিশ। এ সময় কিশোর গ্যাং দমন, মাদক কারবারিদের গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

সোমবার (১২ অক্টোবর) মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বৃদ্ধি করে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কিশোর অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান জোরদার এবং মাদকের উৎস ও সরবরাহের পথ চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেন পুলিশ সুপার। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাগুলোর তদন্তে অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

পুলিশ সুপার নিজ নিজ এলাকার অপরাধের ধরন বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

সভায় সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com