1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:27 pm
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ

মালিকুজ্জামান
  • Update Time : Sunday, October 11, 2026
  • 13 Time View

মালিকুজ্জামান কাকা

মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন, জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যশোরে ব্যবসায়িক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে রাইটস যশোরের সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং ‘আশ্বাস’ প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের সোশ্যাল সার্ভিস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।

সভাপতির বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অতীতের দুঃসহ অভিজ্ঞতাকে পেছনে ফেলে নতুন করে জীবন গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিকূলতা অতিক্রম করে নতুন স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, বিদেশে নির্যাতন ও নানা ধরনের ক্ষতির শিকার হয়ে দেশে ফিরে আসা ব্যক্তিরা অনেক সময় পরিবার ও সমাজের কাছ থেকে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা পান না। এ পরিস্থিতি তাঁদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন সময়ে ‘আশ্বাস’ প্রকল্পের মতো উদ্যোগ তাঁদের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অতীতের প্রতিকূলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে এবং নিজেদের জীবন নতুনভাবে গড়ে তুলতে হবে। মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে ‘আশ্বাস’ প্রকল্পের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে মানব পাচার থেকে ফিরে আসা নারী সারভাইভারদের মধ্যে সেলাই মেশিন, কাপড়সহ বিভিন্ন ব্যবসায়িক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসব উপকরণ ব্যবহার করে তাঁরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং স্থায়ী জীবিকার সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com