1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:25 pm
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026
  • 3 Time View

মালিকুজ্জামান কাকা: চরম নিরাপত্তাহীনতায় যশোর সদরের রূপদিয়ার ভাটা ব্যাবসায়ী ফেরদৌস বিস্বাস। চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় অপরাধীরা তাকে আদালত চত্বর থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে সাদা স্টাম্পে স্বাক্ষর করে নেয়। ঐ স্বাক্ষরের বদৌলতে আসামিরা ভাটা দখল করে নিয়েছে। এখন তিনি নিজের নিউ সোনা ভাটায় যেতে পারছেন না। এ বিষয়ে তিনি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত যশোরে মামলা করেছেন। নম্বর সিআর ৪৮৭০/২৪। ধারা ৩৪১/৩৪২/৩৪৭/৩৬৪/৩৮৪/৫০০(২)/১০৯ দন্ড বিধি।
বলরামপুরের খোরশেদ বিশ্বাসের ছেলে ফেরদৌস বিশ্বাস মনিরামপুর উত্তর পাড়া মৌজায় ০প্রায় ৩৫ বিঘা জমি নিয়ে ২০১২ সালে ভাটা স্থাপন করেন। যাতে নিজের ১৬ বিঘা ও বাৎসরিক লীজ হিসাবে অন্যের জমি নিয়ে শাপলা নামে ভাটা শুরু করেন। সাথে তার একজন পার্টনার ছিল। পরে ২০১৭ সালে নিউ সোনা নামে ভাটা পরিচালনা করতে থাকেন। ২০২৪ সালে ১০ ডিসেম্বর একটি মামলায় হাজিরা দিতে আদালতে এলে তাকে রামনগরের হাফিজ উদ্দিনের ছেলে চিহ্নিত ভূমিদস্যু ইয়াছিনা আলী চুন্না ও গোপালপুরের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুলসহ আরো চার জন জড়পূর্বক ১০ তলা আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা কালো রঙের পিস্তল একজন পেটে ঠেকায়।আরেকজন কানে পিস্তল ঠেকিয়ে উঠিয়ে নেয়। সকাল ১০ টা থেকে ১২ টা সময়ের মধ্যে শহরে ঘুরিয়ে নিয়ে স্বাক্ষর করে নেয়।
অপহরণ কারীরা অতিশয় চালাক। তাদের নামে ফেরদৌস বিশ্বাস মামলা করেছেন।
সূত্র জানায় চুন্নার সহযোগীরা ফুলতলা অভয়নগরের নিষিদ্ধ সর্বহারা গ্রূপের সদস্য।
এদিকে ফেরদৌস বিষয়ে বিজ্ঞ মনিরামপুর সিভিল জজ আদালত যশোরে দেওয়ানী মামলা করেছেন। মামলা নম্বর দেওয়ানী ৩৩২/২৬। এই মামলার আসামি ইয়াসিন আলী চুন্না। উত্তরপাড়া মৌজায় আর এস খতিয়ান ১৫১, ৫৯৭, ৫৯৬, ১৫২, ২৯৬, ৪৩১ ও ৬১২। যার আর এস দাগ ২, ৩, ৬, ৭, ৮, ৯, ৪৮৭,৪৮৮, ১০, ৪৮৫ ও ৪৯০ দাগে ৪৯১ শতক জমির মালিক ফেরদৌস।
চুন্না নিজ গ্রামসহ ভাটপাড়া এবং আশেপাশে জমি জালিয়াতিসহ নানা অপরাধে জড়িত। ভুক্তভুগিরা তার ও দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com